
উপকরণ :
১. ইলিশ মাছ (পেটি ও গাদাসহ) ৬ টুকরা,
২. সরিষা বাটা ১ টেবিল চামচ,
৩. পোস্ত দানা বাটা ১ টেবিল চামচ,
৪. লাল কাঁচা মরিচ বাটা ২ চা-চামচ,
৫. হলুদগুঁড়া ১ চা-চামচ,
৬. পেঁয়াজকুচি আধা কাপ,
৭. কাঁচা মরিচ ফালি ৫-৬টি,
৮. লবণ পরিমাণমতো,
৯. সরিষার তেল ৪ টেবিল চামচ।
প্রণালি :
--মাছ সমস্ত উপকরণ দিয়ে মাখিয়ে ১ ঘণ্টা রাখতে হবে। বাটিতে অথবা সসপ্যানে মসলাসহ মাছ সাজিয়ে আধা কাপ পানি দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে।
প্রেশার কুকারে অথবা প্যানে অল্প পানি দিয়ে পানির ওপর মাছের পাত্র রেখে ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে অল্প আঁচে ৩৫-৪০ মিনিট রান্না করুন।
=====Bonus======

ইলিশ মাছের মালাইকারি
উপকরণ :
১. ইলিশ মাছ মাঝারি আকারের ১টি,
২. টকদই সিকি কাপ,
৩. নারকেলের দুধ ২ কাপ,
৪. আদা বাটা ১ চা-চামচ,
৫. জিরা বাটা আধা চা-চামচ,
৬. পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ,
৭. কাঠবাদাম বাটা ১ টেবিল চামচ,
৮. কিশমিশ বাটা ১ টেবিল চামচ,
৯. হলুদগুঁড়া আধা চা-চামচ,
১০. মরিচগুঁড়া ১ চা-চামচ,
১১. কাঁচা মরিচ ফালি ৪-৫টি,
১২. পেঁয়াজকুচি ১ কাপ,
১৩. পেঁয়াজ বেরেস্তা সিকি কাপ,
১৪. লবণ পরিমাণমতো,
১৫. চিনি ২ চা-চামচ,
১৬. তেল পৌনে এক কাপ।
প্রণালি :
-- তেল গরম করে পেঁয়াজ ভাজতে হবে।
পেঁয়াজ নরম হলে সমস্ত বাটা মসলা, গুঁড়া মসলা কষিয়ে মাছ টক দই ও লবণ দিয়ে কিছুক্ষণ ভুনে নারকেলের দুধ দিয়ে দিন।
ঝোল কমে এলে চিনি, কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে বেরেস্তা দিয়ে নামাতে হবে ইলিশ মাছের মালাইকারি।
Post a Comment
If You Have Any Comments,Please let me know