
উপকরণ :
১. হাড় ছাড়া মুরগির মাংস- ১ কাপ,
২. আদা কুচি- ১/২ চা চামচ,
৩. রসুন কুচি- ১/৪ চা চামচ,
৪. পেঁয়াজ কুচি- ১ টে চামচ,
৫. কাঁচামরিচ- ২টি, টোমেটো- ১টি,
৬. লবণ- স্বাদমতো,
৭. ময়দা- ১ টে চামচ,
৮. কর্নফ্লাওয়ার- ১ চা চামচ,
৯. গোলমরিচ গুঁড়া- ১/২ চা চামচ,
১০. ফেটানো ডিম- ১টি,
১১. টোস্টের গুঁড়া- ১ কাপ,
১২. ভাজার জন্য তেল- পরিমাণমতো।
প্রণালি :
--হাড় থেকে চিকেন আলাদা করে নিন। আর হাড়গুলো গরম পানিতে ধুয়ে তেলে হালকা ভেজে তুলে রাখুন। এরপর চিকেন, আদা, রসুন, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, লবণ ও টমেটো একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এবার ব্লেন্ড করা চিকেন কিমাতে ময়দা, কর্নফ্লাওয়ার ও গোলমরিচ গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিন। এরপর মেখে রাখা কিমা দিয়ে ছোট ছোট বল বানিয়ে ডিমে চুবিয়ে ও টোস্টের গুঁড়াতে গড়িয়ে মাঝারি আঁচে ডুবো তেলে ভেজে নিন। ভেজে তুলে রাখা হাড় অথবা ছোট কালারফুল স্টিক গুঁজে চাটনি বা সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।
.
Post a Comment
If You Have Any Comments,Please let me know