
উপকরণ :
১. কেশুনাট ২৫০ গ্রাম,
২. শশা ২টি,
৩. টমেটো ২টি,
৪. ক্যাপসিকাম ২টি,
৫. পেয়াজ ২টি কুঁচি করে কাঁটা,
৬. কাঁচা মরিচ ধনিয়াপাতা কুঁচি করে কাঁটা পছন্দ মতো,
৭. চিকেন ২ কাপ,
৮. রসুন কুঁচি আধা কাপ,
৯. টমেটো সস ২ কাপ,
১০. সয়াসস আধা কাপ,
১১. চিনি ও লবণ স্বাদমতো।
প্রণালি :
-- চিকেন ও সবজি জুলিয়ান কাট করে কাটুন। চিকেনগুলো ময়দা ও ডিম মেখে মুচমুচে করে ভেজে তুলে নিন।
-- এবার ফ্রাইপ্যানে রসুন কুঁচি লাল করে ভেজে তাতে টমেটো সস, সয়াসস আর চিনি দিয়ে জাল দিয়ে ঘন করে নিতে হবে।
সসটা হয়ে এলে তাতে কেশুনাট, চিকেন আর শশা, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ মরিচ ধনিয়াপাতা সব একসাথে মিলিয়ে সালাদ তৈরি করুন।
Post a Comment
If You Have Any Comments,Please let me know